Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভেড়ামারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ।

সমাজের খবর ডেস্ক

 

মো:শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার মহোদয়।

 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবারের সদস্যদের সচেতন করা হয় এবং ভবিষ্যতে আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন না করার জন্য সতর্ক করা হয়।

 

 

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন