Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই বললেন সেক মাহাবুব হোসেন

সমাজের খবর ডেস্ক

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক সেক মাহাবুব হোসেন বলেছেন। নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই। আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো নগরকান্দার দীর্ঘদিনের সমস্যা, মানুষের হতাশা ও নিরপেক্ষ থেকে আমার পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

 

মাহাবুব সেক বলেন, নগরকান্দার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং অধিকার ও আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ উপজেলা গড়তে এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার দীর্ঘ দিনের সমস্যাগুলো সমাধান করাই আমার প্রধান লক্ষ্য।

 

এসময় মোঃ মাহবুব সেক বলেন, নগরকান্দার দীর্ঘদিনের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চাই ইনশাআল্লাহ আমি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন