সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট।
লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন শিশু সহিংসতা দমন আইন ট্রাইবুনাল আদালত।
জানা যায় যে, দীর্ঘ আট বছর ধরে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে নারী শিশু ও নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) এক ধারা অনুযায়ী আসামি মোঃ সুজনকে দোষী সাব্যস্ত করা হয় বিচারক তাহাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন অনাদায় তাহাকে আরো তিন মাসের অতিরিক্ত সশ্রম কারান্ড ভোগ করতে হবে।
এ মামলার এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ আইনজীবী বিশেষ (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান। সাংবাদিকদের বলেন এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভিক টিম মোছাঃ রিয়ামনি ও তার মা আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে লালমনিরহাট আদালতের সামনে বাসের জন্য অপেক্ষা করেন এই সময় আসামি মোঃ সুজন মিয়া ও রিয়া মনি ( ৮ ) আশেপাশে ঘুরানো কথা বলে লালমনিরহাট এয়ারপোর্টের একটি ভুট্টা খেতে নিয়ে যায় এবং রিয়া মনির মুখ চেপে ধরে ধর্ষণ করে। রিয়া মনি র চিৎকার শুনে ভিকটিম ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি মোঃ সুজন পালিয়ে যায়।
আসামি সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলাম এর ছেলে।
দীর্ঘ আট বছর মামলার কার্যক্রম শেষে আসামিকে দোষী প্রমাণিত হয় বিজ্ঞ আদালত আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
এ রায়ে সমাজকে ন্যায্য বিচার প্রতিষ্ঠা হল বাদী পক্ষ।