সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নে এক মর্মান্তিক ঘটনা ঘটে শ্রীমতি তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঘরের ভিতরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজকে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধওলাই নামে এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শ্রীমতি তিথি রানী ধওলাই গ্রাম এলাকার শ্রী বাবুল চন্দ্র রায়ের মেয়ে জানা যায় যে, তিথি রানী রায় কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায় যে, সকালে নিজ বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা লোকজন পরে পুলিশকে খবর দিলে মরদেহটি পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন ঝুলন্ত মরদেহটি ঘরের ভেতর থেকে বাইরে আনেন।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এতে বাঁধা দেন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে স্থানীয়রা অনেকে মনে করছেন প্রেম ঘটিত কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, তিথি রানী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।