Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহেশপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সমাজের খবর ডেস্ক

 

মো: এনামুল ইসলাম

মহেশপুর /ঝিনাইদহ /স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের উদ্যোগে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় থানা ওসির কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​সভায় মহেশপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে ছড়িয়ে পড়া মোবাইল জুয়া বন্ধ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মো: বাবর আলী, সহ-সম্পাদক আসান আলী, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মিলন, সদস্য মেহেদী হাসান লিমন, জাহিদুল ইসলাম, অসীম মোদকসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

​সভায় নবাগত অফিসার ইনচার্জ আজাদুর রহমান বলেন, মহেশপুর থানাকে মাদক ও অপরাধমুক্ত একটি শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের আপস করবে না।

 

​তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিক নেতারাও মহেশপুরের সামাজিক শৃঙ্খলার মান উন্নয়নে পুলিশ প্রশাসনের সব ধরনের ইতিবাচক পদক্ষেপে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন