Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাঁথিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

 

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বায়া পানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়েছে। ‘মোল্লা ডায়াগনস্টিক সেন্টার’-এর সৌজন্যে ১লা সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৩টায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

​স্বাস্থ্য ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণমানুষের নেতা সাবেক ভিপি মোঃ সামছুল ইসলাম।
​অনুষ্ঠানে দিনব্যাপী সাঁথিয়া ও আশেপাশের এলাকার শত শত দরিদ্র, দুস্থ ও সাধারণ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ নিতে উপস্থিত হন। আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

​উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একঝাঁক অভিজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা দলে ছিলেন:
​ডা. মাহমুদুল করিম রাজু (মেডিকেল অফিসার)
​ডা. এস এম মিলন মাহমুদ (আবাসিক মেডিকেল অফিসার)
​ডা. ওহিদুল ইসলাম (মেডিকেল অফিসার)
​ডা. মুজাম ইসলাম (মেডিকেল অফিসার)
​ডা. সুলতানা নুরানী।

 

​ক্যাম্পে আগত রোগীদের মেডিসিন, গাইনি, শিশু ও সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা (বিপি) করা হয়।
​আয়োজক প্রতিষ্ঠান বেড়া হাসপাতাল গেট সংলগ্ন ‘মোল্লা ডায়াগনস্টিক সেন্টার’-এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা এবং এলাকার গরিব-অসহায় মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

​বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন