Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রংপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার” উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সমাজের খবর ডেস্ক

 

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রংপুর
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান, জেলা প্রশাসক, রংপুর। রংপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর মহোদয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজ উন নবী চৌধুরী , প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর; জনাব মোঃ হামিদুল হক, যুগ্ম সচিব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা; জনাব মোঃ সাইফুল ইসালাম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুর মহোদয়।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোতাহার হোসেন সুজন বাংলা বিভাগ, রংপুর সরকারি কলেজ, রংপুর এবং স্মৃতিচারণ করেন জনাব কাজী মোহাম্মদ জুননুন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন