Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাচগাঁওয়ে নবকিরণ ক্লাবের উদ্বোধন, ‘মাদকমুক্ত সমাজ গড়ার’ প্রত্যয়

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের পাচগাঁও বাজারে নবকিরণ ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের নারী আসনের সদস্য মমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, পাচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন শেখ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন বুলেট, সোহেল মোল্লা,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন ফকির, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার রাড়ী এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “নবকিরণ ক্লাব মানেই মাদকমুক্ত সমাজ।” যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন