Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রংপুরে গলাকাটা লাশ উদ্ধার

সমাজের খবর ডেস্ক

 

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকার

কাউয়াফান্দা স্থান থেকে ম’রদেহটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত ব্যক্তি হলেন মোখলেসুর রহমান (৫৫)। তিনি উপজেলার নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটো রিক্সাচালক ছিলেন।

গঙ্গাচড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, মোখলেসুর রহমান বিকেলে অটো রিক্সা নিয়ে বাড়ীতে থেকে বেড়িয়েছিলেন। ধারনা করা হচ্ছে শুক্রবার রাত ৮ থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা মোখলেসুরকে গলাকেটে হত্যার পর তার অটো রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে কবে পরিবারে পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি বলে ওসি জানান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন