Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব শামসুর রহমান সমেজের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি।

​সভায় আগামী ১ লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সুশৃঙ্খল, উৎসবমুখর ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
​প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এম এ ছালাম মোল্লা, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী নান্নু এবং বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা ১ লা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন