Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আদিতমারীতে বৃক্ষমেল্লা ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।।

সমাজের খবর ডেস্ক

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আদিতমারী উপজেলা বৃক্ষমেলা ২০২৬’।

 

আজ ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকেল ৫:০০ ঘটিকায় সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলা উপলক্ষে এক উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। আরো উপস্থিত ছিলেন লালমনিহাট জেলার এডিসি জি আর সারোয়ার।

 

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গুঞ্জন বিশ্বাস , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষিবিদ ওমর ফারুক, সহ উপজেলা স্তরে সকল কর্মকর্তা গণ। বিএনপি স্থায়ী নেতৃত্বের মধ্যে হবিবুর রহমান হবি,আব্দুর রউফ রুবেল ,আবু বকর সিদ্দিক বাক্কার কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাইদুল ইসলাম জুয়েল, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক সর্বস্তরের জনগন।

বৃক্ষরোপের উদ্বোধনের আগে বিকেল ৪ ঘটিকায় আদিতমারী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় উপজেলার ০৮ ইউনিয়নের সেরা সাঁতারু দের অংশগ্রহণে সাতার প্রতিযোগিতার। অনুষ্ঠানটি জেলা প্রশাসক ও জেলার ম্যাজিস্ট্রেট প্রতিযোগিতা উপস্থিত ছিলেন।
সাঁতার প্রতিযোগিতায় ১ম হয়েছেন সারপুকুর ইউনিয়নের পলাশ চন্দ্র ২য় ও ৩য় হয়েছেন কমলাবাড়ী ইউনিয়নের আকাশ চন্দ্র ও সিয়াম।

 

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ সুরক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি পরিবারে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

​উদ্বোধনী বক্তব্য শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আদিতমারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলায় আসা বিভিন্ন প্রজাতির গাছের স্টলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন