মোঃ শিমুল হোসেন রিপোর্টার ভেড়ামারা কুষ্টিয়া
গোপন সূত্রের ভিত্তিতে
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কারিগরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
এ সময় কারিগরপাড়া গ্রামের মোঃ রাজুর বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কারিগরপাড়া গ্রামের মোঃ রাজু (২৩), গোলাপনগর (বাঙ্গালপাড়া) গ্রামের মোঃ পারভেজ ইমন (২১) এবং একই এলাকার মোঃ শুভ (২১)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জাহেদুর রহমান বলেন,
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।