Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আব্দুল করিম সুমন

সমাজের খবর ডেস্ক

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম (সুমন)। দীর্ঘদিন ধরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে দলীয় নেতা-কর্মীদের মধ্যে তাঁর নাম আলোচনায় এসেছে।

 

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল করিম (সুমন) এর আগে টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন আব্দুল করিম। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। এ ছাড়া টঙ্গিবাড়ীর স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয়ের দাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

দলীয় সূত্রের দাবি, বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। উপজেলার ১৩টি ইউনিয়নের যুবদলের নেতা-কর্মীদের একটি অংশের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। এ কারণে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে।

 

তবে সাধারণ সম্পাদক পদে কারা প্রার্থী হচ্ছেন এবং শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে আব্দুল করিম (সুমন) বলেন, “দলের দীর্ঘদিনের একজন কর্মী হিসেবে বিএনপির নীতি ও আদর্শের প্রতি আমি সব সময় অঙ্গীকারবদ্ধ। দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।

 

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা, সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সেই বিবেচনায় আব্দুল করিম (সুমনের) নামও আলোচনায় রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন