Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেড়ায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

 

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেড়া পৌর ও বেড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আজ (রবিবার) সকাল ১০টায় বেড়া পৌর মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৮, পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব।
​সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব ফজলুর রহমান ফকির এবং পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব মো: কামরুজ্জামান প্রিন্স।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জনাব মো: রাসেল মোল্লা উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ফারুক আহমেদ জনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মো: মানিক হোসেন।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে গাছসহ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের আগামীতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন