মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার অংশ হিসেবে নারায়ণগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষা (ফ্রি ব্লাড গ্রুপিং) এবং স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানুষ গ্রুপ’-এর (স্বচ্ছসেবী সংগঠন) ব্যবস্থাপনায় এবং বিসমিল্লাহ ব্লাড ব্যাংকের সার্বিক সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২১ আগষ্ট) ২০২৬ সকাল ১০ টা থেকে প্রায় দুপুর ১ টা পর্যন্ত চাষাড়া নারায়ণগঞ্জ কলেজ রোড প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, যুবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। একই সাথে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে আগ্রহী তরুণদের স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
মানুষ গ্রুপ (স্বেচ্ছাসেবী সংগঠন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহান আলী খান (মিনহাজ) এর দিকনির্দেশনা ও সভাপতিত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সিফাত আহমেদ সাফি,সহ – সম্পাদক মোঃ হিমেল হোসেন সহ সংগঠনের অন্যান্য নিবেদিতপ্রাণ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য ও কার্যক্রম:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়:
পেশাদার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের পরিচালনায় সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
রক্তদাতা ডেটাবেজ তৈরি:
ভবিষ্যতে মুমূর্ষু রোগীদের জরুরি প্রয়োজনে দ্রুগ গতিতে রক্ত সরবরাহ নিশ্চিত করতে একটি রক্তদাতা ডেটাবেজ গঠন করা হয়।
সচেতনতামূলক প্রচারণা: ‘
রক্ত দিন, জীবন বাঁচান’ বার্তা ছড়িয়ে দিতে এবং রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করতে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতাও প্রদান করা হয়।
আয়োজক সংগঠন ‘মানুষ গ্রুপ’-এর দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, “মানবসেবা ও সামাজিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।
অনেক মানুষই তাদের রক্তের গ্রুপ জানেন না, যা জরুরি মুহূর্তে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা তরুণদের মধ্যে রক্তদানে আগ্রহ তৈরি করতে এবং একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করতেই এই উদ্যোগ নিয়েছি।”
ক্যাম্পেইনে আসা অংশগ্রহণকারীরা এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে পরিচালনা করার অনুরোধ জানান।
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।