মো: এনামুল ইসলাম
মহেশপুর(ঝিনাইদহ)স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের দেড় বছর পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি।
উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলীর ও তাসলিমার দম্পতির মেয়ে নিঝুম গত ১৩ ই মার্চ ২০২৫ ইং তারিখে নিখোঁজ হয়। এবিষয়ে মেয়ের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা করে। সেই থেকে মেয়ে উদ্ধারের জন্য তাসলিমা খাতুন পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কিন্তু আজ পর্যন্ত তার কোন হদিস মিলাতে পারনি।
এঘটনায় উপজেলার ফতেপুর ইউপি সদস্য রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে ১ নং আসামী জিম আটক হলেও তার কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ। সে এখন জামিনে আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিমানিশ সাথে কথা বললে তিনি বলেন, এখনো পর্যন্ত এই মামলার কোন কুলকিনারা করতে পারি নি। মামলার তদন্তকারীর সময় পার হয়ে গেলেও নির্ধারিত সময়ে রির্পোট দেয়নি পুলিশ। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আদালতে আবেদন করে সময় বাড়ানো হয়েছে।
মামলার আইনগত সহয়তাকারী প্রতিষ্ঠান জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ এর আইনজীবি এ্যাডঃ শ্রীবন্তী জানায় ভিকটিম উদ্ধারের কোন ব্যবস্থা করতে পারেনি পুলিশ। গত ১৯ আগষ্ট মামলার শুনানি হয়েছে। বিচারক তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি ঝিনাইদহ ক্রাইমকন্টল টিমকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। এবিষয়ে মামলার বাদী তাসলিমা খাতুনের সাথে কথা বললে তিনি বলেন মেয়ে উদ্ধারে জন্য প্রশাসনের বিভিন্ন জায়গায় হাটাহাটি করলেও দেড় বছরের মেয়ে উদ্ধার হয়নি।
তারা এখন হতাশায় ভুকছে মেয়ে জীবিত নাকি মৃত। এদিকে ৫ জন আসামীর মধ্যে ৪ জনই জামিনে আছে। আসামী পক্ষ বিভিন্ন মাধ্যম দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তার উপর নানা ধরনের চাপ সৃষ্টি করছে। বাদী এখন নিরাপত্তাহীনতায় ভুকছে। বাদী এবিষয়ে থানায় একটি জিডিও করেছে। তিনি আসামীদের জামিন বাতিলের আবেদন করেছে আদালতে।