Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যশলং জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ি: প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ মাগরিব উপজেলার বাঘিয়া বাজারের মাছপট্টি-সংলগ্ন এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

যশলং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবউল্লাহ তাহজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের ইউনিয়ন শাখার সেক্রেটারি শাকিল মোল্লা। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বলেও অনুষ্ঠানে জানানো হয়।

এ সময় বক্তারা নবনির্মিত কার্যালয়কে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড সমন্বয়ের কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন