Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

সমাজের খবর ডেস্ক

নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার নামা নারসি ফকিরপাড়া গ্রামের আ. গনির ছেলে মাইদুল (৩৪) এবং একই উপজেলার ভবানীনগর গ্রামের ইয়াকুবের ছেলে হাসান (২৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল জানতে পারে যে,

 

 

সদর থানাধীন বর্ষাইল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে মাইদুলের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবে তার সহযোগী হাসানকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন