পটিয়ার কৃতী সন্তান আবদুর রহিম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট নির্বাচিত।
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ার সন্তান হিসেবে আন্তর্জাতিক ক্লাব সংগঠনে নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি
চট্টগ্রামের পটিয়ার কৃতী সন্তান মোহাম্মদ আবদুর রহিম খন্দকার আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে একজন ব্যাংকার হলেও উদ্যোক্তা হিসেবে বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছেন তিনি।
জানা যায়, মোহাম্মদ আবদুর রহিম খন্দকার দেশের স্বনামধন্য সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, পর্যটন ও আবাসন শিল্পে বিনিয়োগ এবং উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছেন তিনি।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ইসলামি সংগঠন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এবং বেস্ট বাংলা প্রবাসী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আবদুর রহিম খন্দকার বলেন, মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি একটি মানবিক ও সুনাগরিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ন্যায়নীতি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন। মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ ধরনের জনকল্যাণমূলক কাজে দেশের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পটিয়ার এই কৃতী সন্তানের এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩/১১/২৬ ইং