Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

০৪নং পারইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান চেয়ারম্যান জাহিদুর রহমান মাষ্টার

সমাজের খবর ডেস্ক

০৪নং পারইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান চেয়ারম্যান জাহিদুর রহমান মাষ্টার

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
‎​নওগাঁ রানিনগর উপজেলার ‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পারইল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ভোট হবে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে।
‎

 

‎স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ ভোটারদের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বর্তমানে চেয়ারম্যান
‎​দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা তৃণমূল পর্যায়ে বেশ জনপ্রিয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সাবেক নওগাঁ জেলা যুবদলের সদস্য ও ইউনিয়নের বর্তমানে যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
‎​রাজনীতির পাশাপাশি চেয়ারম্যান হিসেবে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা।

 

 

 

‎​এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মতে, ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে মাষ্টার মোঃ জাহিদুর রহমান [জাহিদ ফকির] চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁর মতো যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
‎​অন্যদিকে,মাস্টার মোঃ জাহিদুর রহমান [জাহিদ ফকির] জানান এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আবারো আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং পারইল ইউনিয়নের বাঁকি সব সামাজিক উন্নয়নে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করে যাবেন।

 

 

তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত নিঃপৃত বিএনপির একজন পরীক্ষিত কর্মি হিসেবে ইউনিয়নের সকলের দোয়া নিয়ে আবারো চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থাকতে চান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন