Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নিশাত হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

 

 

রোববার (২২ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী থানাধীন পাঁচগাঁও এলাকার ফকির বাড়ির কাঠের পুলের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত নিশাত হাওলাদার পাঁচগাঁও গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন