Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

সমাজের খবর ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

মালিকুজ্জামান কাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্ম দিবসে যশোরের শার্সা নিজামপুরে বিএনপি দুই দিন ব্যাপী মানব সেবা কর্মসূচি পালন করেছে। ২০ ও ২১ নভেম্বর দুই দিন বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষক সহায়তা, দরিদ্র কে আর্থিক সহায়তা করেছে।
২০ নভেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিত জন সেবায় নিয়োজিত ছিল।

 

 

নিজামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে নেতা কর্মীরা নিজামপুরের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত চাষীর খোঁজ খবর নেন। এ সময় হত দরিদ্র কৃষক এবং গরীব দের অর্থ সহায়তা করেন।
এ সময় সহ সভাপতি মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আসলাম হোসেন, তিন নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ কামরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম ডাবলু খাঁ, আরো অন্যান্য কর্মী সাধারণ বৃন্দ।

 

কর্মসূচি শেষে যশোরের শার্সা ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন