Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

সমাজের খবর ডেস্ক

কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

 

 

এ সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আওতাধীন চৌয়ারা নামক স্থানে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন