Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দশম বর্ষে পদার্পণ করলো দৈনিক স্বদেশ বিচিত্রা সেগুনবাগিচায় বর্ণাঢ্য আয়োজন

সমাজের খবর ডেস্ক

দশম বর্ষে পদার্পণ করলো দৈনিক স্বদেশ বিচিত্রা সেগুনবাগিচায় বর্ণাঢ্য আয়োজন
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি:
আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নবম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার সারা দেশ থেকে আসা প্রতিনিধিসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, শিল্পী, কবি-সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধরের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডি এ তায়েব, বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবউদ্দৌলা চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের উপদেষ্টা তাসিক আহমেদসহ আরও অনেক গুণীজন। অনুষ্ঠানের শেষ অংশে চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীরা নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

 

 

প্রধান অতিথি মারগুব মোর্শেদ বলেন, একটি পত্রিকার দশম বর্ষে পদার্পণ করা বড় অর্জন। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য প্রকাশে সাহস ও পাঠকের আস্থা ধরে রাখতে পারলেই গণমাধ্যম টিকে থাকে। স্বদেশ বিচিত্রা আগামী দিনেও নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথিরা বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে আঞ্চলিক প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের সত্য খবর তুলে ধরার মাধ্যমে একটি পত্রিকা মানুষের কাছে পৌঁছে যায়। তারা স্বদেশ বিচিত্রার সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন