জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা থানার ওসিসহ পূরো টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার
মোঃ ইলিয়াছ খাঁন ফরিদপুর জেলা প্রতিনিধি:
দেশের সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউন কে কেন্দ্র করে সৃষ্ট অস্ত্রিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংগঠিত ঐ নাশকতায় থানা খতিগ্রস্ত হওয়ার পর উদ্বৃত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার স্বনামধন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্তিশীলতার প্রেক্ষাপটে উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম দ্রুত সম্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্রগারে রক্ষিত অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্য নিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপে বাংলাদেশ পুলিশের পেশাদায়িত্ব, শৃঙ্খলা ও যৌন নিরাপত্তার রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।
এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করা হচ্ছে।
এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে ও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্বের ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে। পাশাপাশি এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে, ওসি মোঃ বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ২৭ তম আউটসাইড ক্যাডেট ২০২৫ ব্যাচ। ব্যাজার পক্ষ থেকে জানানো হয়। দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্যই অত্যন্ত গর্বের।