Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশের অক্টোবর -২০২৬ , মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজের খবর ডেস্ক

রংপুর মেট্রোপলিটন পুলিশের অক্টোবর -২০২৬ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন; উপ-পুলিশ কমিশনার (অপরাধ), জনাব মোঃ মাহফুজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্তে দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), জনাব মারুফ আহমেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত দায়িত্বে: উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), জনাব সনাতন চক্রবর্তীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

 

 

সভায় অক্টোবর ২০২৬ খ্রিঃ মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের মামলা, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ কমিশনার মামলার তদন্তে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তদন্তকাজে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ না দেওয়ার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ মামলার এজাহার, সাক্ষ্য-প্রমাণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার নিষ্পত্তির হার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকলে জবাবদিহিতা নিশ্চিত এবং রংপুর মহানগরীর যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে তথ্যনির্ভর ও সমন্বিত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেন।

 

 

 

সভায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও নিষ্পত্তি, যানজট নিরসন, জননিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন