Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান এবং মাদকবিরোধী আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

নিতিরা সমাজ সংস্কার ও কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইব্রাহীম ছৈয়াল। মাহফুজুর রহমান সুজনের সঞ্চালনায় এবং আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা আরিফুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য খোরশেদ মাঝি, রহিম মাঝি, শহীদুল ইসলাম আমীন, তোফাজ্জল হোসেন বেপারী, রিটন বেপারী, নজরুল শেখ, মিজান মাঝি, তপন দেওয়ান ও মালেক দেওয়ানসহ সংগঠনের সাধারণ সম্পাদক সজিব মাঝি এবং সভাপতি রিপন বেপারী উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়া নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

 

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন