Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন প্রত্যাহার; নতুন ওসি হচ্ছেন কায়সার আহমেদ

সমাজের খবর ডেস্ক

গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন প্রত্যাহার; নতুন ওসি হচ্ছেন কায়সার আহমেদ
মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে গজারিয়া থানার নতুন ওসি হিসেবে কায়সার আহমেদ যোগ দিতে পারেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত বদলি ও প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে ওসি নকীব আকরাম হোসেনকে গজারিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শিগগিরই নতুন ওসি হিসেবে কায়সার আহমেদ গজারিয়া থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

উল্লেখ্য, নকীব আকরাম হোসেন দায়িত্ব পালনকালে গজারিয়া উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন অপরাধ দমনে কাজ করেছেন। নতুন ওসি যোগদানের পর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন