Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁ আত্রাইয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

সমাজের খবর ডেস্ক

নওগাঁ আত্রাইয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৪ নভেম্বর ভুক্তভোগী শংকর প্রসাদ প্রাং বাদী হয়ে আত্রাই থানায় মামলাটি দায়ের করেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত সাতজন সংঘবদ্ধভাবে জামগ্রাম এলাকায় বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা বাদীর কাছে চাঁদা দাবি করেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

 

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা অভিযোগ অস্বীকার করে জানান, উক্ত সম্পত্তি শংকর প্রসাদের নয়। তিনি নিজেই প্রাচীর ভেঙে এর দায়ভার আমাদের ওপর চাপানোর চেষ্টা করছেন।

 

 

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, লিখিত এজাহার পাওয়ার পর সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন