Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, পুলিশ হেফাজতে একজন

সমাজের খবর ডেস্ক

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, পুলিশ হেফাজতে একজন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তবে হেফাজতে নেওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

 

সোমবার (১৬ নভেম্বর) রাতে খুলনা সদর থানায় কেসিসির নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিট থেকে সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ব্যক্তি নগর ভবনের মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রোজাউর রহমান জানান, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম ও ঠিকানা প্রকাশ করা সম্ভব নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এ ঘটনায় নগর ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন