Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সমাজের খবর ডেস্ক

পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ১৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সোমবার সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ তার পা পিছলে যায়। এতে সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনায় কিশোর আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন