গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ
মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দুঃস্থ নারীদের হাতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়, যা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।