Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মধুখালীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

সমাজের খবর ডেস্ক

মধুখালীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬খ্রি. সোমবার :

ফরিদপুরের মধুখালী থানা পুলিশ গতকাল ১৫ নভেম্বর রবিবার রাতে অভিযান চালিয়ে থানা ভাংচুর মামলায় দুইজন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে। তারা হলেন উপজেলা সদরে অবস্থিত সরকারি আইনউদ্দিন কলেজের ছাত্রছাত্রী সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক জিএস এবং মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা কামরুজ্জামন পিন্টুকে মধুখালী বাজার থেকে রাতে আটক করেছেন। এছাড়া কামারখালী বাজার থেকে কামারখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি পলাশ বিশ্বাস কে আটক করে।

 

 

মধুখালী থানার এস আই মোক্তার এর নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ সংশ্লিষ্ট সুত্রে জানা যায় কামরুজ্জামন পিন্টু আওয়ামীলীগের কোন পদবীতে নাই।
মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান পিন্টু ও পলাশ বিশ্বাসকে সন্ত্রাস বিরোধী মামলায় আটক করা হয়েছে।

 

 

তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে।

শাহজাহান হেলাল
মধুখালী ,ফরিদপুর
০১৭১৫৬৫৬০৪১
১৬ নভেম্বর ২০২৬খ্রি.

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন