Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গিবাড়ীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

সমাজের খবর ডেস্ক

টঙ্গিবাড়ীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে কেফায়েত উল্লাহ খান তুহিন খান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র। এ সময় তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় টঙ্গিবাড়ী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন হানিফ মালতের ডক্টর ফার্মেসি নামের দোকানের সামনে পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত কেফায়েত উল্লাহ খান তুহিন খান দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মুরচর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হেদায়েত উল্লাহ খান (হেদু খান) এবং মাতা রুজিনা ইয়াছমিন।

পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন