বর্ষবার্তা হাতে সংসদ সদস্য আব্দুস সালাম
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার একটি প্রতিনিধি দল। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে ভিআইপি ভবন সংলগ্ন সংসদ সদস্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের হাতে পত্রিকার বর্ষপূর্তি ম্যাগাজিন ‘বর্ষবার্তা’ তুলে দেন পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আসলাম। এ সময় তাঁদের মধ্যে কুশল বিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যেতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন,পত্রিকার হরগঙ্গা কলেজ প্রতিনিধি আবরার অনিক।