Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চার মাসের ব্যবধানে দুই ভাইয়ের বিদায়, শোকে ভারী স্বজনদের হৃদয়

সমাজের খবর ডেস্ক

চার মাসের ব্যবধানে দুই ভাইয়ের বিদায়, শোকে ভারী স্বজনদের হৃদয়

মোঃআবুল কালাম আজাদ
বিশেষ শোকবার্তা

জীবন কতটা ক্ষণস্থায়ী, মৃত্যু কতটা নির্মম—কিছু ঘটনা মানুষকে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রিয়জন হারানোর বেদনা যে কতটা অসহনীয়, তা আবারও অনুভব করিয়ে দিল পরপর দুই ভাইয়ের চিরবিদায়।

গত ২৫ জুন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় ছোট ভাই রাসেল। তাঁর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আজ ১৫ নভেম্বর ইন্তেকাল করলেন আরেক প্রিয় ছোট ভাই রানা।

 

 

একই পরিবারের দুই ভাইয়ের এভাবে পরপর চলে যাওয়া সত্যিই মর্মান্তিক ও হৃদয়বিদারক। তাঁদের এই অকাল বিদায়ে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মানুষ পৃথিবীতে আসে ক্ষণিকের জন্য। কিন্তু কিছু মানুষ তাঁদের ভালোবাসা, আচরণ ও স্মৃতির মধ্য দিয়ে বেঁচে থাকেন আজীবন। ছোট ভাই রাসেল ও রানা চলে যাওয়া শুধু দুটি প্রাণের বিদায় নয়, রেখে গেল এক অপূরণীয় শূন্যতা, যা কোনো দিন পূরণ হওয়ার নয়।

 

 

মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন প্রিয় ছোট ভাই রাসেল ও রানা জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন। তাঁদের কবরকে নূরে পরিপূর্ণ করে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং উভয়কে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

 

 

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে শোক সইবার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ছোট দুই ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁদের উভয়কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। 🤲

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন