Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বদিউজ্জামাল মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সমাজের খবর ডেস্ক

বদিউজ্জামাল মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

গৌরনদী প্রতিনিধি:

বরিশালের পরিচিত রাজনৈতিক নেতা, সাবেক বরিশাল উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টুর বিরুদ্ধে নারীঘটিত বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। মৌখিকভাবে এবং ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকেরা।

 

আগামী স্থানীয় সরকার নির্বাচনে গৌরনদী পৌরসভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী বদিউজ্জামাল মিন্টুকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, কোনো ধরনের প্রমাণ ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত ও নারীঘটিত বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি করা অনভিপ্রেত।

 

 

এ ধরনের নোংরা প্রতিযোগিতা ব্যক্তি ও রাজনৈতিক দল—কারও জন্যই কল্যাণকর নয়।তাঁরা স্থানীয় বিএনপির অভিভাবকসহ জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশ এবং দলীয় কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

তাঁদের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা যেন কখনো মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত আক্রমণ কিংবা চরিত্রহননের পর্যায়ে না পৌঁছায়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন