Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

সমাজের খবর ডেস্ক

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

শেখ ইয়াসির আরাফাত

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) লাইট হাউস কনসোর্টিয়ামের পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু ন্যায্যতা ও নাগরিকতা প্রোগ্রামের আওতায় আয়োজিত এ ডায়ালগে ৩২ জন যুব ও কিশোরী অংশগ্রহণ করেন।
“Organize Community Dialogue (Gender Based Violence)” শীর্ষক আলোচনায় নারীর অধিকার, বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধ,জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ,প্রতিকার এবং আত্মরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

 

 

এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের ভয় ও সামাজিক সংকোচ কাটিয়ে পরিবার,বিশ্বস্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় জরুরি সেবা নম্বর ৯৯৯,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ এবং শিশু সহায়তায় ১০৯৮ নম্বর সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

 

 

বক্তারা বলেন,জেন্ডারভিত্তিক সহিংসতা ও সামাজিক বৈষম্য দূর করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে সহিংসতামুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী দীপ্তি রানী রায় ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্য পিংকি রায়। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ মোস্তফা কামাল।
উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন