Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চিত্রা এক্সপ্রেসের রুট অপরিবর্তিত রাখার দাবিতে রেলসচিবকে এমপি আব্দুল গফুরের ডিও লেটার।

সমাজের খবর ডেস্ক

চিত্রা এক্সপ্রেসের রুট অপরিবর্তিত রাখার দাবিতে রেলসচিবকে এমপি আব্দুল গফুরের ডিও লেটার।

মোঃ শিমুল হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

আন্তঃনগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের বর্তমান রুট (খুলনা–ভেড়ামারা–ঈশ্বরদী–ঢাকা) অপরিবর্তিত রেখে ট্রেন চলাচল অব্যাহত রাখার দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বরাবর ডিও (আধা-সরকারি) লেটার প্রদান করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর।

 

 

ডিও লেটারে তিনি উল্লেখ করেন, ‘চিত্রা এক্সপ্রেস’ শুধু একটি ট্রেন নয়; এটি এই অঞ্চলের লাখো মানুষের যাতায়াত ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। এই রেলপথটি কেবল মিরপুর ও ভেড়ামারাবাসীর জন্য নয়, বরং বৃহত্তর দৌলতপুর, ঈশ্বরদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের অন্যতম প্রধান ভরসা।

 

 

বিশেষ করে এই অঞ্চলের বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ টাঙ্গাইল, গাজীপুর ও উত্তরা এলাকায় নিয়মিত যাতায়াতের জন্য এই ট্রেনটির ওপর সরাসরি নির্ভরশীল। রুট পরিবর্তন করা হলে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে।

 

 

জনস্বার্থ, সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধা এবং কর্মজীবী মানুষের জীবন-জীবিকার প্রয়োজন বিবেচনায় ‘চিত্রা এক্সপ্রেস’-এর বিদ্যমান রুট কোনোভাবেই পরিবর্তন না করে বহাল রাখার জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন