Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দায়িত্বশীল সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

​পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দায়িত্বশীল সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

আবুজর গিফারী, ​পাবনা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা দায়িত্বশীল সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

​সংগঠনটির পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. বদিউজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইকবাল হোসাইন।

 

​সভায় বক্তারা ইসলামী শ্রমিক আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং মেহনতি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শ্রমিকদের সার্বিক জীবনমান উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন