Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

সমাজের খবর ডেস্ক

গজারিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

 

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

: মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়া, মুন্সীগঞ্জের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

 

 

১২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে গজারিয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো: কামরুজ্জামান, এমপি।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গজারিয়া উপজেলার কৃষি অফিসার মো: ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক।

 

 

অনুষ্ঠানে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর-এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর ফলে এলাকার কৃষকরা উপকৃত হবেন এবং উল্লিখিত ফসলগুলোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন