Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

সমাজের খবর ডেস্ক

কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গত ১০ ও ১১ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের অভিযানে সর্বমোট ৯৮ জন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়াতে না পারেন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন, সে লক্ষ্যেই জেলার সব থানায় সমন্বিতভাবে অভিযান চালানো হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন