Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টংগিবাড়ীতে সারের দোকানে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

সমাজের খবর ডেস্ক

টংগিবাড়ীতে সারের দোকানে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

মোঃজসিম শেখ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সারের দোকানে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কামারখাড়া ইউনিয়নের কামারখাড়া বাজার ও দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, সার বিক্রির তথ্য এবং রশিদ বা মেমো সংরক্ষণ না রাখা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে চারটি মামলা করা হয়। এসব মামলায় চার ব্যবসায়ীকে পৃথকভাবে ৫০০, ১ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান চৌধুরী। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন নাহার জলি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন