Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না” – স্লোগানে মুখরিত কচুয়া

সমাজের খবর ডেস্ক

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না” – স্লোগানে মুখরিত কচুয়া

প্রতিবেদক: মো: আনোয়ার হোসেন (রাজ)
কচুয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় বুধবার বিকাল ৩টায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালি ও শোডাউন বের করেন।

 

র‍্যালিটি কচুয়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের কণ্ঠে একটাই স্লোগান শোনা যায় –

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না,
আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।” আওয়ামী লীগ পাবো যেখানে ধোলাই হবে সেখানে

 

 

কচুয়া বাজার, উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এসময় নেতাকর্মীরা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনের কথা মানুষ ভুলে যায়নি। জনগণ আর কোনোভাবেই তাদের এই বাংলায় ফিরে আসতে দেবে না। কচুয়ার মাটি ধানের শীষের ঘাঁটি, এখানে অন্য কোনো ঠিকানা হবে না বলেও মন্তব্য করেন তারা।

 

 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান এবং আগামী দিনে কচুয়ায় বিএনপিকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন