Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে পাঁচ বছর বয়সী শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধ/র্ষ/ণ, আসামির যাবজ্জীবন ।

সমাজের খবর ডেস্ক

লালমনিরহাটে পাঁচ বছর বয়সী শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধ/র্ষ/ণ, আসামির যাবজ্জীবন ।
১১ই নভেম্বর ২০২৬ রোজ বুধবার

 

সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধ/র্ষ/ণের অভিযোগে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

 

একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ের কপি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু­টিকে নিজের বাড়িতে নিয়ে যান আসামি আশরাফ হোসেন। পরে সেখানে শিশুটিকে ধ/র্ষ/ণ করেন।

 

 

এ ঘটনায় একই দিন শিশুটির মা শাপলা বেগম কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি মো. আশরাফ হোসেন উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনাও রয়েছে।

 

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ রায়ের মাধ্যমে এ রায় দিয়েছেন। এতে বাদীপক্ষ সন্তুষ্ট প্রকাশ হয় বলেন এতদিন পর সত্য ও ন্যায়বিচার পেয়েছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন