সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদৌস গ্রেপ্তার
মোঃ ইলিয়াছ খাঁন ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদৌসকে(২৮) গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশের একটি চৌকস দল। আজ (১০ নভেম্বর) দুপুরের দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মানচিত্র দেখুন এদিকে, কয়েক দিনের মধ্যে ফেরদৌসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেয়ার কথা ছিল বলে জানিয়েছেন তাঁর পরিবার।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদৌস কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।