Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৪৩ নং ​নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

৪৩ নং ​নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত

​গজারিয়া (মুন্সীগঞ্জ) মোঃ দুলাল সরকার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০ নভেম্বর ২০২৬ তারিখে ‘শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ’ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মুন্সীগঞ্জ জনাব শরীফ উল্যাহ।
​গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র অনুষ্ঠানের সভাপতি মিজ্ উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

​সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও আনন্দদায়ক পন্থায় শিক্ষা দান এবং শিক্ষা উপকন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মেলায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ পেন্সিল বক্স খাতা নানা ধরনের শিক্ষনীয় উপকরণ বিতরণ করা হয়, যা উপস্থিত অতিথিদের দারুণভাবে মুগ্ধ করে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন