Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নিজ বাড়িতে যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

সমাজের খবর ডেস্ক

নিজ বাড়িতে যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

মোঃজসিম শেখ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত গৃহবধূর নাম রিংকি (২০)। তিনি গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। স্বামী শিজু ওরফে নান্টুকে নিয়ে টংগিবাড়ীতে নজরুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন। স্বামী-স্ত্রী দুজনই অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কাজ শেষে বাসায় ফিরে রিংকি স্বামীর কাছে গাইবান্ধায় নিজ বাড়িতে যাওয়ার ইচ্ছার কথা জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে পাশের চা দোকানে যান।

 

 

 

পরে রাত সাড়ে ৭টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান স্বামী। দরজা খুলে ভেতরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রিংকিকে নামিয়ে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন