চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজ খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা , শামা ওবায়েদেকে শুভেচ্ছা জানিয়েছেন
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ খানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ নভেম্বর) বিকাল ৪টার আটঘর ইউনিয়নের গুড়দিয়া বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেলর বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উৎসাহ- উদ্দীপনা এর প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। মোটরসাইকেলর বহর দেখতে স্থানীয় ভোটরসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, মাহফুজ খানের নেতৃত্বে এ আয়োজন আটঘর ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই কর্মসূচিতে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহফুজ খান বলেন, আমি আগামী নির্বাচনে আটঘর ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে কাজ করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন” সালথা যুবদলের নবগঠিত কমিটিতে আমাকে যুগ্ন আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ফরিদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো এবং তার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যায় থেকেই আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করছি।
তিনি আরো বলেন’ আমি সব সময় আটঘর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুখে-দুখে মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য আগামী দিনেও সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ইনশাআল্লাহ” সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব বলে তিনি জানান।