Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আমতলীতে অসহায় যোগেশ শিকদারের পরিবারের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

সমাজের খবর ডেস্ক

আমতলীতে অসহায় যোগেশ শিকদারের পরিবারের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার অসচ্ছল যোগেশ শিকদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা নাচনাপাড়া গ্রামের ওই পরিবারের জন্য চালসহ এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছে ফাউন্ডেশনটি।

 

 

যোগেশ শিকদার স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অভাবের কারণে পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফাউন্ডেশনের এ উদ্যোগে পরিবারটি কিছুটা হলেও উপকৃত হয়েছে।

 

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পরিবারের হাতে তুলে দেন ‘কাপল অন ট্রাভেল’-এর অ্যাডমিন মো. মহিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. ফারহান, সুব্রত ও মূসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন